আমি শারাফাত ইবনে মোল্লা মোশাররফ। পিতা ডাঃ মোল্লা মোশাররফ হোসেন। তিন ভাই ও এক বোনের মধ্যে আমি দ্বিতীয়।
১৩ই সেপ্টেম্বর ১৯৮৬ ইং (৯ মহররম ১৪০৭ হিজরী) তারিখে সকাল ১০টায় সৌদি আরবের মদীনা শহরে পবিত্র মসজিদে নববীর অতি নিকটে আমার জন্ম। সেখানেই আমার শৈশব অতিক্রান্ত করি।
জন্ম সৌদি আরবে হলেও পৈত্রিক সূত্রে আমি বাংলাদেশের নাগরিক। দেশের বাড়ি মানিকগঞ্জ।